1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কালিগঞ্জের কুশুলিয়া'য় সম্পত্ত দখল প্রাণনাশের হুমকি | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জের কুশুলিয়া’য় সম্পত্ত দখল প্রাণনাশের হুমকি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি 

পৈত্রিক সম্পত্তি জবরদখলের লক্ষে নারীর শ্লীলতাহানী, মারপিট ও নানাবিধ হুমকিতে থানায় অভিযোগ। বর্তমানে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে আবুল কালাম তরফদার ও তার স্ত্রী নাছরিন খাতুন।
সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামের মোছাঃ নাছরিন খাতুন (৪৭) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন তার পারিবারিক বসতভিটার সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির মুখে তিনি বর্তমানে আতঙ্কে রয়েছেন।অভিযুক্তরা হলেন কাজী হালিম (৫০), মহাসিন তরফদার (৪২), মোঃ আজহারুল ইসলাম (৩৮), চাঁদ মিয়া (৪৭), মোছাঃ মুজিদা বেগম (৩৫) এবং আরও অজ্ঞাতনামা ৪/৫ জন। তারা সকলেই কুশুলিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

লিখিত অভিযোগে নাছরিন খাতুন জানান, তারা অত্যন্ত হিংস্র ও সম্পত্তি লোভী প্রকৃতির।বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগ এনে হয়রানি করে আসছে। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার (১৯ জুন সকাল ৯টা ৩০ মিনিটে) বিবাদীরা ধারালো অস্ত্র, লাঠি- সোঠা নিয়ে তার বাড়িতে এসে বসতভিটা দখলের চেষ্টা করে। এসময়ে তারা বাড়িতে থাকা আবুল কালামের স্ত্রী নাছরিনকে ঘরথেকে টেনে হেঁছড়ে বাহির করে শ্লীলতাহানী ঘটায়। তাদের হীন কর্মকান্ডে বাঁধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ধমকি এবং খুন-জখমের ভয় দেখায়। ভুক্তভোগী জানান, তার কোনো পুত্রসন্তান না থাকায় বিবাদীরা তাকে দুর্বল ভেবে দিনের পর দিন নির্যাতন করে আসছে। তিনি আশঙ্কা করছেন, যে কোনো সময় তারা বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি জানান ২০/৩০ জন একত্রিত হয়ে গতকাল কালামের বাড়িতে যায় এবং জমিতে খুঁটি বসায়। স্থানীয় পর্যায়ে মিমাংসা করার চেষ্টা করবো। বিষয়টি কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা এ বিষয়ে জানান অভিযোগ হাতে পেয়েছি তদন্তমূলক ব্যবস্থা নেয়া হবে।তিনি থানার শরণাপন্ন হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন।বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আজহারুল ইসলাম খুদিন এর মুঠোফোন 01749-847019 নাম্বার একাধিকবার ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি বলে বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবার পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD