1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কালকিনিতে বাসের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থী নিহত | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি

কালকিনিতে বাসের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থী নিহত

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধিঃ আজ রোববার (২৩ নভেম্বর) বিকেলে কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকায় সার্বিক পরিবহনের একটি বাসের ধাক্কায় রাকিব মোল্লা নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়
দুর্ঘটনায় নিহত রাকিব মোল্লা কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের সাহাবুদ্দিন মোল্লার ছেলে ও রমজানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত রবিন ওই গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ এলাকা থেকে বিকেলে রাকিব তার বন্ধু রবিনকে নিয়ে মোটরসাইকেলযোগে কালকিনি উপজেলার দিকে যাচ্ছিল। মাঝপথে শিকারমঙ্গল এলাকার পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কায় দেয়। এতে সড়কে ছিটকে পড়ে যায় রাকিব ও রবিন।
পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত রবিনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
নিহতের চাচা আলাউল মোল্লা বলেন, ‘ছোট সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এই কালকিনি-সাহেবরামপুর সড়কে বাস চলাচল না করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া করা হয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD