1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন– মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর উত্তর আওয়ামী যুবলীগের ২৭ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মো. শাহাদাত হোসেন (৪৪), চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান মো. খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারী (৫৫), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মশিউর রহমান (৩২), খুলনা জেলার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ আহমেদ (৫২), ঢাকা মহানগর দক্ষিণের উপ-গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলিম আল তারিফ (২৮) ও আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান (৪৫)।

শুক্রবার (৭ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে ডিবি-তেজগাঁও বিভাগ রাত ৯টা ৩০ মিনিটের দিকে তেজগাঁও থানাধীন মনিপুরিপাড়া এলাকা থেকে মো. শাহাদাত হোসেনকে গ্রেফতার করে। একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে খিলগাঁও থানাধীন নন্দীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মো. খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। এ ছাড়া রাত ৮টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকা থেকে মো. মশিউর রহমানকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ।

অন্যদিকে, রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে কাজী ফয়েজ আহমেদকে এবং রাত ১১টা ৪৫ মিনিটে ডেমরা থানা এলাকা থেকে মো. টিপু সুলতানকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে লালবাগ থানা এলাকা থেকে আলিম আল তারিফকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD