1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কাঁঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

কাঁঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ

  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:: বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঝালকাঠির কাঁঠালিয়ায় পৃথক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) আসর নামাজ শেষে উপজেলার ঝোঁড়খালী দরবার শরীফে প্রথম মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পরে মাগরিব নামাজের পর আমুয়া বন্দর জামে মসজিদেও একই কর্মসূচি পালন করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও কাঠালিয়া-রাজাপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। দোয়া পরিচালনা করেন ছালেহিয়া রশিদিয়া হাফেজিয়া ও নূরাণী এতিমখানার হযরত মাওলানা মোঃ রুহুল আমীন (আবু হুজুর) এবং আমুয়া বন্দর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সিরাজ।

সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম আজম সৈকত বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের সবার দোয়া করা উচিত।”

এ কর্মসূচির আয়োজন করে ২নং পাটিখালঘাটা ও ৩নং আমুয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD