1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০৯ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৫ জুন) সন্ধ্যায় পৌর শহরের কলাপাড়া বিএনপি কার্যালয়ে কলাপাড়া পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক। কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সিকদার, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান খান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা মো. আউয়াল, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মো.সুলতান, যুবদল নেতা লিটু বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, যুগ্ম সম্পাদক নেতা আরিফ বিল্লাহ, ওয়ার্ড বিএনপি নেতা নাসির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মিন্টু মোল্লা এবং সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জনি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সহ সভাপতি ইমরান বিশ্বাসসহ কলাপাড়া পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রধান বক্তা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সে লক্ষ্যে কলাপাড়া পৌর বিএনপির ভোটকেন্দ্রগুলোর জন্য কমিটি গঠন করতে হবে। তিনি আরও বলেন, পৌর মহিলা দল গঠন করে পৌর বিএনপির কার্যক্রম আরও গতিশীল করতে পারলে সামনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। অনুষ্ঠানের সভাপতি কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা যে লড়াই সংগ্রাম করেছি তার মূলে ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। তাই সামনে আমাদের সেই সময় এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবিএম মোশাররফ হোসেনকে সর্বোচ্চ ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে পারলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। তিনি আরও বলেন, ১৭ বছরের ত্যাগি এবং নির্যাতিত নেতাকর্মীদের ত্যাগের প্রতি সন্মান দেখাতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD