1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কলাপাড়ায় হত্যা চেষ্টার দৃশ্যমান ঘটনাকে আড়াল করতে চুরির নাটক | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় হত্যা চেষ্টার দৃশ্যমান ঘটনাকে আড়াল করতে চুরির নাটক

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২০৫ বার পঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। হত্যা চেষ্টার দৃশ্যমান ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য চুরির নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। নবনির্মিত ঘরের দরজা, জানালা নেই অথচ সেই ঘর চুরির মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে কলাপাড়া থানায়,এ যেনো সিনেমাকেও হার মানিয়েছে বলে,আহত মিরনের মামা সাহাবউদ্দিন জানান। সম্প্রতি,উপজেলার বলিয়াতলী ইউনিয়নের মধুপাড়া সংলগ্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মিরন খন্দকারের উপর নৃশংস হামলা করে হত্যা চেষ্টা চালায় তার চাচাতো ভাই নিজাম খন্দকার, তাইফুর ইসলাম সোহেল খন্দকার, নজরুল, মোস্তফা সহ মোট ১৪ জন। এতে মিরনের একটি হাতের ৯০ ভাগ এবং অন্য একটি হাতের ৪০ ভাগ বিচ্ছিন্ন হয়। এ ঘটনায় আহতের বাবা রফিক খন্দকার বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। তবে,্ওই হত্যা চেষ্টা মামলার বিপরিতে বিবাদী মোস্তফা চুরির নাটক সাজিয়ে মিথ্যে অভিযোগ করেন বলে জানান আহতের স্বজনরা স্থানীয়সহ ভুক্তভোগীরা এ ঘটনার সুষ্ঠতদন্ত করে বিচারের দাবি করেন।স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার, মনির হাওলাদার, জুলফু গাজী, নাসির হাওলাদার, মোজাম্মেল খন্দকার, মৎস্য ব্যবসায়ী আলম মোল্লা, বালিয়াতলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মিজান ব্যপারী বলেন, মিরনের উপর হামলার পরে অভিযুক্তরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়। তাদের গরু, ভেড়াসহ অন্যান্য মালামাল গ্রাম পুলিশ, মহিলা মেম্বার সহ দুইদিন পাহাড়া দিয়ে রেখেছি। তাদের স্বর্নালংকার ও নগদ টাকা সহ অন্যান্য মালামাল চুরি হয়েছে এটা সম্পূর্ন মিথ্যা। তাদের ঘরের দরজা জানালা নেই সেই ঘরে এতো মালামাল থাকে কি করে। অপর একজন বলেন, মামলা থেকে রক্ষা পেতে অভিযুক্তরা কল্পকাহিনীর নাটক সাজিয়েছে। তারা যে স্বর্নের কথা বলেছে এতো ¯^র্ন ওই গ্রামে নেই। এ ঘটনায় পুরো গ্রাম ফুসে উঠেছে। দোষীদের শাস্তির দাবি জানান তারা।
গ্রাম পুলিশ ইসমাইল শরীফ জানান, গত ১০ই জুন রাতে মিরন খন্দকারকে কুপিয়ে আহত করার খবর পেয়ে ঘটনা স্থানে আসি। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের গরু, ভেড়া সহ অন্যান্য মালামাল দুইদিন পাহাড়া দিয়ে রেখে স্থানীয়দের সাথে নিয়ে কলাপাড়া থানা পুলিশকে অবগত করে তাদের মালামাল ফেরত দেয়া হয়েছে। মস্তফা খন্দকারের নতুন ঘরের দরজা, জানালা ছিলনা। একটি টিন দিয়ে দরজা আটকে দেয়া হয়েছে। সেই ঘরে চুরির ঘটনা সম্পূর্ন মিথ্যে ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদীত।কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, চুরির বিষয়ে একটি অভিযোগ তার আত্মীয়ের মাধ্যমে থানায় পাঠিয়েছে। এ বিষয়টি তদন্ত করা হবে। তবে, হত্যা চেষ্টা মামলার একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD