1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২০৭ বার পঠিত

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী নুর উদ্দিন। বুধবার সকালে কলাপাড়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার মধ্যরাতে রাতে কলাপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ড বাদুরতলী এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস দেয় একই এলাকার ফারুক মিয়ার ছেলে নুর উদ্দিন। গত কয়েকদিন আগে নুর উদ্দিনের স্ত্রী রাগারাগি করে বাবার বাড়ি চলে যায় এবং তার সাথে আর সংসার করবে না বলে তালাক দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এ কারনে মনের কষ্টে সে গলায় ফাঁস দেয়।
কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD