1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কলাপাড়ায় শিক্ষকদের মাঝে চারা ও মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

কলাপাড়ায় শিক্ষকদের মাঝে চারা ও মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান

  • প্রকাশিতঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১জুলাই) বিকেল পাঁচটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপবৃত্তি ও বৃক্ষ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
সংগঠনের সভাপতি নকিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি,উপজেলা সমবায় অফিসার মো.আব্বাস আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আমান সুমন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন তালুকদার, সোহরাব হোসেন বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফখরুল ইসলাম, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ এবং সহকারী শিক্ষক বৃন্দ।
এ সময় সমিতির সদস্যদের সন্তান যারা সদ্য এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের প্রত্যেককে দুই হাজার টাকা এবং প্রতিষ্ঠান প্রধান ও সর্বোচ্চ সঞ্চয়ী ৭০ জন শিক্ষক সদস্যকে আম, লেবু, পেয়ারা, আমলকী, জলপাই, চালতাসহ ৬ ধরনের ফলজ চারা উপহার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, সমৃদ্ধ জাতী গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একজন ভালো শিক্ষক একটা উন্নত সমাজ গঠনের কারিগর। তিনি আরও বলেন, তাপবিদ্যুৎসহ মেগা প্রকল্প থেকে এই এলাকা রক্ষা করতে বৃক্ষ রোপণের বিকল্প নেই। তাই আপনাদের অনুরোধ করছি শিক্ষার্থীদের গাছ লাগাতে বেশি বেশি উৎসাহ দিবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD