1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কলাপাড়ায় ব্যবসায়ীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

কলাপাড়ায় ব্যবসায়ীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় পৌর এলাকার সকল শ্রেণির ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের সাথে পৌর বিএনপির মতবিনিময় সভার আমন্ত্রণ পত্র প্রদান করেছেন কলাপাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ। শনিবার(২৯ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত স্থানীয় বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে এ সাক্ষাৎ এবং আমন্ত্রণ পত্র বিতরণ করা হয়।দাওয়াত বিতরণ কার্যক্রমে অংশ নেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, সিনিয়র সহ সভাপতি ইমরান বিশ্বাস, সহ সভাপতি গাজী মো.সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাকির সিকদার, মাঈনুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন এবং কলাপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। এ সময় নেতারা সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানান।
কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বলেন,
আগামী ৩ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টায় কলাপাড়া পৌর অডিটরিয়াম হলরুমে সকল ব্যাবসায়ীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে পৌর বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক বলেন, সভাকে সফল করতে ইতিমধ্যেই প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ব্যবসায়ী সমাজের সক্রিয় অংশগ্রহণ সভাকে আরও অর্থবহ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD