1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন, শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন, শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবিতে আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকরা। বুধবার রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের গেটে শিক্ষকরা তালা ঝুলিয়ে দেন সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার(০৪ ডিসেম্বর) সকালে পরীক্ষা দিতে এসে শত শত শিক্ষার্থী আটকা পড়ে। এতে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে তালা ভেঙে শিক্ষার্থীদের বিদ্যালয় প্রবেশ করান এবং পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। তবে বিদ্যালয়ে আসেনি সহকারী শিক্ষকরা।পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১৭১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত চার দিন ধরে বার্ষিক পরীক্ষা গ্রহণ না করে কর্ম বিরতিতে যায়।অভিভাবকরা বলেন, সারা বছর শিক্ষার্থীর লেখাপড়া করেছে। এখন বার্ষিক পরীক্ষা দিতে এসে বাচ্চারা স্কুলে প্রবেশ করতে পারছে না। এভাবে কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষকদের এ কেমন আন্দোলন। কলাপাড়া মঙ্গলসূক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: নাজমুস সাকিব খান কনা বলেন, তার বিদ্যালয়ের ৭০২ জন পরীক্ষার্থী। বিদ্যালয়ে এখন দায়িত্ব প্রাপ্ত শিক্ষক মোসা: শিউলী বেগম অভিভাবকদের নিয়ে প্রশাসনের সহায়তায় পরীক্ষা নিচ্ছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউসার হামিদ বলেন, গতকাল রাতে খবর পেয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের গেটে সহকারী শিক্ষকরা তালা ঝুলিয়ে দিয়েছে।বিষয়টি জানতে পেরে আজ বৃহস্পতিবার সকালে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে তালা ভেঙ্গে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। শিক্ষার্থীদের জিম্মি করে এই আন্দোলনের নামে যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD