1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কলাপাড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ

কলাপাড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

কলাপাড়া (পটুয়াখালীর) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার মৎস্যবন্দর মহিপুরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন মহিপুর-পটুয়াখালী মহাসড়কের পাশে পড়েছিল মরদেহটি।
স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, সকালে পায়চারি করার সময় রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে কাছে গিয়ে ডাক দিলে কোন শাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেই। মহিপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত কোন অবিভাবকের খোঁজ-খবর পাওয়া যায় নি। সনাক্তের কাজ চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD