1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি

  • প্রকাশিতঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

নেত্রকোনা কলমাকান্দা প্রতিনিধি:নেত্রকোনার কলমাকান্দায় ঐতিহাসিক ৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় কলমাকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কলমাকান্দার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম, এ খায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী চাঁন মিয়া। আলোচনা সভা সঞ্চালনা করেন মোস্তাক আহমেদ পলাশ।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ আলমগীর তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক হাসান সৌরভ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ইয়াসির আরাফাত, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান মোল্লা এবং বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী প্রমুখ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও দেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরে বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।এ সময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD