1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কয়রায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে জেলি পুশ করা চিংড়ি জব্দ, নারী আটক | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

কয়রায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে জেলি পুশ করা চিংড়ি জব্দ, নারী আটক

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৯১ বার পঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা প্রায় ৬০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।আজ সকাল ১০টার দিকে কয়রা উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের পাশ্ববর্তী এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি কয়রা থানা পুলিশ, বনবিভাগ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযান চলাকালে তাসমিয়া (৩৭) নামের এক নারীকে জেলি পুশের কাজে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়। তবে তার স্বামী আলাউদ্দিন গাইন (৪২) পালিয়ে যান বলে জানা গেছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাসমিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। জব্দ করা চিংড়ি ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু চিংড়ি ব্যবসায়ী এ ধরনের জেলি পুশের মাধ্যমে চিংড়ির ওজন বৃদ্ধি করে বেশি দামে বিক্রি করছেন। ফলে স্থানীয় খামারি ও সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ ও মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD