

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
নোয়াখালীর কবিরহাটে পৃথক অভিযানে বিএনপি নেতার দুই ভাইসহ আন্তজিলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঘোষবাগ ইউনিয়নের বিভিন্ন জায়গায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্যদের আটক করেন কবিরহাট থানার পুলিশ।
আটককৃতরা হলেন, ৯নং ওয়ার্ড চর আলগী গ্রামের আবুল বাসারের ছেলে ও ঘোষবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধরণ সম্পাদক আবদুর রহিম বাবরের ছোট ভাই মো. সোহাগ, মোশারফ হোসেন ও উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ০২ নং ওয়ার্ড রামবল্লবপুর গ্রামের লাল মিয়া চৌকিদার বাড়ীর আব্দুর রহিমের ছেলে মোঃ মিরাজ প্রঃ মেহেরাজ হোসেন (২০) এবং ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ জগদানন্দ গ্রামের ছেরাজুল হকের বাড়ীর ছেরাজুল হক প্রঃ সিরাজের ছেলে মো. নূর উদ্দিন প্রঃ সাগর (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ঘোষবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর আলগী বাজারের পশ্চিম পাশ্বে (হাই স্কুলের সামনে) ভুলু ডুবাই আলার বাড়িতে অভিযান চালাই পুলিশ। এসময় চোর চক্রের দুই সদস্যকে আটক ও তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ বাবরের রাজনৈতিক প্রভাবে টাকার বিনিময়ে তার পরবর্তীতে মঙ্গলবার দুপুরে পুনরায় অভিযান চালিয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাধরণ সম্পাদক আবদুর রহিম বাবরের ছোট ভাই মোশরফকে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। একইদিন বিকালে পুনরাই অভিযান চালিয়ে বাবরের আরেক ভাই জাকের হোসেন সোহাগকে আকট করে পুলিশ। তবে সোমবার রাতের আটক দুই চোরকে মঙ্গলবার দুপুরে আদলতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করে কারাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে বুধবার দুপুরে পৃথক দুটি মামলায় ঘোষবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধরণ সম্পাদক আবদুর রহিম বাবরের দুই ছোট ভাই সোহাগ ও মোশারফকে আদালতে পাঠাই পুলিশ।
এবিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করে মঙ্গলবার দুপরে আদালতে প্রেরণ করা হয়। অপর মামলায় চোরাই মোটরসাইকেলসহ আটক বিএনপি নেতা বাবরের দুই ভাইকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।