1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কংস নদে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

কংস নদে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৯২ বার পঠিত

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্টা উপজেলার কংস নদে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বয়স ৪০-৪৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় কংস নদে ওই নারীর ভাসমান লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

বারহাট্টা থানার আওতাধীন ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোণার বারহাট্টা উপজেলার নোয়াপাড়া এলাকায় কংস নদে এক নারীর লাশ ভাসতে দেখে এলাকার লোকজন। খবর পেয়ে ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে। তবে ওই নারীর নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনিছুর রহমান বলেন, ওই নারীর লাশ কোথাও থেকে এখানে ভেসে এসেছে। নাম পরিচয় জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD