1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ওসি নিয়োগ কীভাবে হবে? জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

ওসি নিয়োগ কীভাবে হবে? জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জেলাগুলোর আইনশৃঙ্খলা বিবেচনায় তিন ক্যাটাগরিতে এসপি পদায়নের লটারি করা হয়েছে। এ ক্ষেত্রে মেধাবী কেউ বাদ পড়েনি বা বঞ্চিত হয়নি। এসপিদের মতো ওসি নিয়োগও হবে লটারির মাধ্যমে।

বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যত নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়নি। যদি কেউ দুর্নীতি পেয়ে থাকে সেটা প্রচারের অনুরোধ করছি। উপদেষ্টা হিসেবে আমার দুর্নীতি পেলেও প্রচার করতে হবে।

উপদেষ্টা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি। তবে সরকার কমাতে চেষ্টা করে যাচ্ছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি কিন্তু কমানোর চেষ্টা করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কৃষক যাতে ন্যায্যমূল্যে সার কিনতে পারে সে চেষ্টা করছে সরকার। কোনোভাবেই সারের দাম আর বাড়বে না, অন্তত এই সরকার থাকা অবস্থায় কৃষকের সার নিয়ে ভোগান্তি হবে না। কিছু ব্যবসায়ী সারের দাম বাড়ার জন্য কৃত্রিম সংকট তৈরি করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো কৃষি মন্ত্রণালয়ের নিয়োগেও কোনো বাণিজ্য হবে না। এখানেও যদি কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD