1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিতঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সন্ত্রাসবাদ মোকাবিলা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)—এর একটি প্রতিনিধিদল এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে এটিইউর বারিধারা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদায়ী সহকারী আইন কর্মকর্তা মি. রবার্ট জে. ক্যামেরন। তার স্থলাভিষিক্ত হিসেবে সদ্য যোগদানকারী মি. রাইলি পালমারট্রি বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া মার্কিন দূতাবাসের আইন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত পুলিশ লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলামও প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।

এটিইউর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ডিআইজি (ট্রেনিং অ্যান্ড রিসার্চ) ড. মো. আক্কাস উদ্দিন ভূঁঞা, ডিআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ মুসলিম, পুলিশ সুপার (ইনভেস্টিগেশন) এবং পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) সহ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকের শুরুতে এটিইউর সার্বিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পরে সন্ত্রাসবাদ দমনে যৌথ উদ্যোগ, তথ্য বিনিময় এবং দক্ষতা উন্নয়নে উভয় পক্ষই সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

এটিইউ প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম বিদায়ী কর্মকর্তা রবার্ট জে. ক্যামেরনের বাংলাদেশ পুলিশকে দেওয়া গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নবনিযুক্ত কর্মকর্তা রাইলি পালমারট্রিকে স্বাগত জানিয়ে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে পারস্পরিক সমন্বয় আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD