1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
এক পশলা বৃষ্টি | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিরপুরে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাবু গ্রেফতার তানোরে ৭৫ বছরের বৃদ্ধকে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভনে ৭ লাখ টাকা ঘটকের পকেটে সরস্বতী পূজায় উৎসবমুখর মাভাবিপ্রবি ক্যাম্পাস বিএনপি মনোনীত সাইফুর রহমান রানার ‘ধানের শীষ’ প্রতীকের লিফলেট বিতরণ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগের পর রাতের আঁধারে ফের হামলা ও টাকা লুট সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে পঞ্চগড়ে ডা.শফিকুর রহমান ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক

এক পশলা বৃষ্টি

  • প্রকাশিতঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

— সুমন দাস

তুমি ষড়ঋতুর কালসাক্ষী—
প্রকৃতির আঙিনায় উড়ুউড়ু মেঘপুঞ্জ!
বর্ষাতলে সূর্যিমামার লুকোচুরি,
মনজুড়ানো ক্ষণিক খেলা।
বৃষ্টিস্নাত মাটি-মানুষ—
দূরীভূত গ্লানির ছায়া,
বৃক্ষরাজির তালেতালে প্রাণীকুলে
সুখমিছিল সারাবেলা।

তুমি রংধনুর আশীর্বাদ—
পিপাসা নিবারণে ধরাতল,
প্রকৃতিপানে ঘরচালে রিমঝিম বৃষ্টি—
শ্রুতিমধুর কানে।
বাদলশেষে পশ্চিমা গগনে রংমেলা,
চাঁদার ন্যায় আবির্ভূত—
বহুদিগন্তের সঙ্গে মেলবন্ধন।

তুমি পুষ্পমালার তরী—
বর্ষাস্পর্শে স্নিগ্ধ মায়ায়
কদম, কৃষ্ণচূড়া।
শূন্য আলয়ে পরিপূর্ণ সুভাষী
রঙিন প্রজাপতি।
মাঠে-ঘাটে আনন্দছটায় দুলছে ফুলজমিন,
কৃতজ্ঞতার মনোমুগ্ধতায়
হৃদয় শীতল করি মস্তকনতি।

তুমি উচ্চবিত্তের আমেজ—
মেঘনৃত্যে উঠান ভিজে,
অন্ধকার ছায়ায় ধনীঘরের পরিকল্পনায়
খিচুড়ি-বিরিয়ানি।
কল্পকাহিনীতে মত্ত পরিবারের সদস্যরা,
কালের বিবর্তনে বর্ষাবন্দনা—
উচ্ছ্বাসের শিরোমণি।

তুমি মেহনতির চিন্তার ভাঁজ—
টিনছিদ্র ঘর, কাদাময় মেঝে,
লবনহীন পান্তায় রক্তজল—
ভোজনবিলাস ভ্রম।
অন্তর্দৃষ্টির জলাঞ্জলিতে মানবসত্তা নির্বাসিত,
অসহায়দের ভাগ্যদ্বারে মঙ্গলসূচক—
কর্মই ধর্ম।

তুমি চিত্রশিল্পীর রংতুলি—
শৈল্পিক গুণে বৃষ্টিকাল উৎসবমুখর,
চিত্রদেয়ালে প্রকৃতিময় প্রেমছবি।
রঙিন মনে জাতশিল্পীর ইচ্ছাশক্তি,
জানলার সামনে কবি—
অতন্দ্র প্রহরী।

তুমি শৈশবের অ্যালবাম—
পিতা-মাতার অবাধ্যতায় মেঘলা দিনে খেলাধুলা,
বয়সচক্রে একাকীত্বের তীরে
স্মৃতিগুলো মনমরা।
অবুঝ মনে জড়িয়ে রং-বেরঙের সময়কাল—
এক পশলা বৃষ্টির অপেক্ষায়
আজও সর্বহারা।

লেখক : সুমন দাস
সাবেক শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
যোগাযোগ : +8801936060172

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD