1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
একটু চলাচলের রাস্তার জন্য, অসহায় পরিবারের হাহাকার | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ

একটু চলাচলের রাস্তার জন্য, অসহায় পরিবারের হাহাকার

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পঠিত

আল আমীন, শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের দক্ষিণ সোহাগপুর গ্রামে, পূর্ব শত্রুতার জেরে আফাজ আলীর পরিবারের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোকছেদ আলী হাওলাদারের বিরুদ্ধে।

এদিকে চলাচলের পথ না পেয়ে বাড়ির পেছনে অন্যের ফসলি জমির আইল দিয়ে যাতায়াত করতে হচ্ছে ভুক্তভোগী পরিবারটিকে। প্রতিকার চেয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আফাজ আলী।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রভাবশালী হওয়ায় মোকছেদ আলী হাওলাদার ও তাঁর পরিবারের লোকজন প্রায়ই আফাজ আলীর পরিবারের সঙ্গে বিবাদে জড়ান। বিরোধের জেরে আফাজ আলীর বাড়ি যাওয়ার একমাত্র রাস্তাটি দুই মাস আগে মোকছেদ হাওলাদার বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এর ফলে পরিবারটি এখন গৃহবন্দী হয়ে পড়েছে। এমনকি আফাজ আলী ফেরি করে কাপড়ের ব্যবসা করে যা দুই মাস ধরে বন্ধ আছে। দুই মাস ধরে ছেলে মেয়েরা ঠিক মতো স্কুলে যেতে পারছে না।

ভুক্তভোগী আফাজ আলী বলেন, আমার যাতায়তের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে রেখেছে। আমরা বাড়ি থেকে বের হয়ে কোথাও যেতে পারি না। আমার ৪ ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না। দ্রুত আমাদের চলাচলের রাস্তা থেকে বেড়া সড়িয়ে চলাচল উপযুক্ত করার দাবি জানাই স্থানীয় চেয়ারম্যান এবং প্রশাসনের নিকট।

অভিযুক্ত মোকছেদ আলী হাওলাদার বলেন, ওই জায়গাটা আমার, আমি ওদের ওই রাস্তা দিয়ে চলতে দিবো না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, এ বিষয়ে আমি তদন্ত করে দ্রুত সমাধানের চেষ্টা করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD