

আজহারুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধি:
“এই দেশের নারী সমাজ শুধু ঘরের ভেতর কাজের শক্তি নয়-তারা পরিবর্তনের মূল চালিকাশক্তি” পঞ্চগড় সদর উপজেলা মহিলা দলের সাথে এক মতবিনিময় সভায় এমনই দৃপ্ত ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।
আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সরকারি অডিটোরিয়াম হল রুমে পঞ্চগড় সদর উপজেলা মহিলা দলের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুফিয়া বেগম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “এই দেশের নারী সমাজ শুধু ঘরের ভেতর কাজের শক্তি নয়—তারা পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাই এখন আর আদেশের অপেক্ষা নয়, আপনাদের ঘরে ঘরে গিয়ে জনমত তৈরি করতে হবে। যারা ১৫ বছর ধরে স্বৈরশাসন চালিয়েছে, দমন-পীড়নের রাজত্ব কায়েম করেছে—তাদের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বালাতে হবে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়।”
তিনি আরও বলেন,”আপনাদের যা কিছু প্রয়োজন—দল সেই সহযোগিতা করবে। কিন্তু দায়িত্ব এখন আপনাদের। মাঠে নামতে হবে। ঘরে বসে নয়, রাজপথেই আসবে গণতন্ত্রের পুনর্জন্ম।”
সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক জেলা বিএনপি এম এ মজিদ, যুগ্ন আহবায়ক জেলা বিএনপি এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল,সাবেক মহিলা এমপি এ্যাড.রিনা পারভিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান,সাধারণ সম্পাদক মাহফুজার রহমান (বাবু),সাবেক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান পাটোয়ারী (রুবেল)প্রমুখ।
সভায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের নেত্রীরা অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের শাসনামলে নারীদের উপর দমন-পীড়নের নানা করুণ অভিজ্ঞতা তুলে ধরেন। অনেকেই কান্নাজড়িত কণ্ঠে বলেন, কীভাবে বছরের পর বছর তাদের ওপর মামলা, হামলা ও ভয়ভীতি চালানো হয়েছে।
ব্যারিস্টার নওশাদ জমির তাদের বক্তব্য শুনে বলেন,
“আপনাদের এই সাহসই প্রমাণ করে—আপনারা শুধু শোষণের শিকার নন, বরং এই স্বৈরাচারের পতনের সৈনিক।” সভা শেষে উপস্থিত নেত্রীদের মুখে ছিল একটাই প্রতিজ্ঞা – ভয় নয়, এবার প্রতিরোধ