1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
উলিপুরে সুদের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা চেষ্টা | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

উলিপুরে সুদের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা চেষ্টা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের উলিপুরে সুদের টাকা পরিশোধের চাপে রওশনারা বেগম (৫৫) নামক এক গৃহবধুর বিষপানে আত্মহত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (৫ নভেম্বর) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কামালখামার এলাকায়। রওশনারা ওই এলাকার আব্দুল হাকিমের স্ত্রী। বর্তমানে ওই গৃহবধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গৃহবধুর স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দূর্গাপুর ইউনিয়নের কামালখামার এলাকার আজগার আলীর ছেলে সাইফুর রহমানের নিকট রওশনারা বেগম ৩ মাসের জন্য ১৭ হাজার টাকা ধার নেন। অভাবের কারণে টাকা পরিশোধে ব্যর্থ হলে, রওশনারা সাইফুর রহমান প্রতি মাসে উক্ত টাকার লাভের অংশ নিয়ে আসছেন। এ অবস্থায় গত ২ নভেম্বর রওশনারার একমাত্র ছেলে আব্দুর রহিম (১৯) কে সাইফুর মোবাইল ফোনে বাড়িতে ডেকে নিয়ে ৩ ‘শ টাকার স্ট্যাম্পে ১ লক্ষ ১৩ হাজার টাকা উঠিয়ে আব্দুর রহিমের স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন। পরে এ টাকার জন্য প্রতিদিন রওশনারা-সহ পরিবারের সকলকে চাপ দিতে থাকেন। এ অবস্থায় গত মঙ্গলবার ৪ নভেম্বর সাইফুর রহমান রওশনারা ও তার মেয়েকে সহ পরিবারের সকল সদস্যকে হুমকি-ধামকি সহ মা মেয়েকে গালিগালাজ করে। অপবাদ সহ্য করতে না পেয়ে রওশনারা বুধবার (৫ নভেম্বর) সকালে জমিতে দেয়া কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় তিনি গুরত্বর অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ বিষয়ে সাইফুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, রওশনারা বেগম নামের ওই মহিলার ছেলে আব্দুর রহিম স্বেচ্ছায় আমার কাছে স্ট্যাম্পে স্বাক্ষর করেছে। তাকে কোনো জোর করা হয়নি। সুদের টাকা নেয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানান, রওশনারা বেগম নামে ওই নারীর শরীর থেকে পয়জন জাতীয় পদার্থ বের করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। এ বিষয়ে থানায় অভিযোগ করলে তাকে আইনী সহায়তা দেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD