1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
উলিপুরে বিএনপি মনোনয়ন স্থগিতের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

উলিপুরে বিএনপি মনোনয়ন স্থগিতের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুর-৩ আসনের জন্য বিএনপি ঘোষিত মনোনয়ন স্থগিতের প্রতিবাদে এবং জনবান্ধব নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা আব্দুল খালেকের মনোনয়নের দাবিতে মানববন্ধন, র‍্যালি ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় উলিপুর শহরের পাম্পের মোড় এলাকায় ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, হারুন উর রশীদ, ইসমাইল হোসেন, তারাজুল ইসলাম ও মাওলানা আব্দুল গনি প্রমুখ।
বক্তারা বলেন, জননেতা আব্দুল খালেক দীর্ঘদিন ধরে উলিপুরসহ কুড়িগ্রাম অঞ্চলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির সংকটময় সময়ে তিনি তৃণমূলের সংগঠন ধরে রেখেছেন, নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং সর্বদা জনগণের স্বার্থে কাজ করেছেন। বক্তারা আরও বলেন, ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় এই নেতাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে ও সংগঠন দুর্বল হয়ে পড়বে।
তাঁরা বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান।
পরে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বক্তারা একই দাবি পুনর্ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD