1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

মোঃ নূরবক্ত মিঞা, টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুর-৩ আসনে বিএনপির কেন্দ্র ঘোষিত মনোনয়ন স্থগিতের দাবীতে প্রতিবাদ এবং দীর্ঘদিনের জনবান্ধব নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা আব্দুল খালেককে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, দিনমজুর, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।
সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, পল্লী চিকিৎসক জাহিদ হোসেন, মতলেবুর রহমান, আতাউর রহমান, মশিউর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, জননেতা আব্দুল খালেক শুধু বিএনপির একজন শক্তিশালী সংগঠকই নন, তিনি উলিপুর ও কুড়িগ্রামের মানুষের সুখ-দুঃখের সঙ্গী। রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন ও সংগ্রামের কঠিন সময়ে তিনিই তৃণমূলকে একত্রে ধরে রেখেছেন। মানুষের সমস্যায় ছুটে যাওয়া, নেতাকর্মীদের পাশে থাকা এবং দলীয় সংগঠনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা তুলনাহীন।তাঁরা আরও বলেন, ত্যাগী, পরীক্ষিত, সৎ ও জনপ্রিয় একজন নেতাকে উপেক্ষা করে ভিন্ন কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে, সংগঠন দুর্বল হয়ে পড়বে, এমনকি আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে। উলিপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই নেতাকে বাদ দিলে জনগণের রায় অবহেলিত হবে।বক্তারা কেন্দ্রীয় বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান, “জনগণের মতামত, মাঠ পর্যায়ের বাস্তবতা এবং সংগঠনের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় নিয়ে অবিলম্বে আব্দুল খালেককে উলিপুর-৩ আসনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করতে হবে। এই দাবিই আজ উলিপুরবাসীর দাবি।”পরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট শেষে একটি র‍্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD