

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুরে ২০২৫ ইং বর্ষের হজ্ব শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়েছে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নবীন-প্রবীন হাজ্বী সাহেবগণের আনুষ্ঠানিক মোছাবাহা, মোয়ানেকা, দোয়া ও শুভেচছা বিনিময়। শনিবার (২রা আগষ্ট) উপজেলার বুড়বুড়ি ইউনিয়নে নতুন-পুরাতন হাজ্বীদের সমাবেশ/২০২৫ইং এর দোয়া মাহফিল হাজ্বী সম্মেলন মিলন মেলায় পরিণত হয়। বুড়াবুড়ি ইউনিয়ন “হিজবুল আরাফাত” বুড়াবুড়ি ইউনিয়ন শাখার আয়োজনে ‘মন্ডলেরহাট বাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হাজ্বী সমাবেশে সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওঃ গোলজার হোসেন ফারুকীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য বিশিষ্ট ডাঃ আলহাজ্ব মোহাম্মদ আক্কাছ আলী সরকার, হিজবুল আরাফাত কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ মুহাম্মাদ নূরবখত, হিজবুল আরাফাত উলিপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ মোঃ আবু তৈয়ব সরদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার মঙ্গা, হজ্ব গাইড (মোয়াল্লেম) আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম-সহ বুড়বুড়ি ইউনিয়ন শাখা হিজবুল আরাফাত এর নেত্রীস্থানীয় নবীন- প্রবীন হাজ্বীবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন, একাধিক হজ্ব পালনকারী হজ্ব গাইড (মোয়াল্লেম) আলহাজ্ব মাওঃ মোঃ রফিকুল ইসলাম। দোয়া শেষে, বুড়াবুড়ি ইউনিয়ন হিজবুল আরাফাত-এর পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।