1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
উলিপুরে দূর্গম চরাঞ্চলে আ.লীগ নেতা গ্রেপ্তার ‎ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

উলিপুরে দূর্গম চরাঞ্চলে আ.লীগ নেতা গ্রেপ্তার ‎

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত
Oplus_131072

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুড়াবুড়ি বাজার থেকে আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমানকে গ্রেপ্তার করেন থানা পুলিশ। তিনি বুড়াবুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন। গ্রেফতারকৃত মতিয়ার রহমান সরকারপাড়া গ্রামের জমসেদ আলীর ছেলে বলে জানা গেছে। থানা পুলিশ জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে গোপন বৈঠক করে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিলে মতিয়ার সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় মতিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
‎‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD