1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
উলিপুরে কেন্দ্রীয় বিএনপি নেতার সাথে উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকের মতবিনিময় ‎ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

উলিপুরে কেন্দ্রীয় বিএনপি নেতার সাথে উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকের মতবিনিময় ‎

  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পঠিত
oppo_0

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
‎কুড়িগ্রামের উলিপুরে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতা ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি তাসভীর উল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় উলিপুর প্রেসক্লাব হলরুমে উলিপুরের ‘উন্নয়ন ভাবনা’ নিয়ে বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি তাসভীর উল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সভায় প্রেসক্লাবের সভাপতি মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লক্ষণ সেনগুপ্তের সঞ্চালচনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মোন্নাফ আলী, মন্জুরুল হান্নান, নুরবক্ত আলী, সহিদুল আলম বাবুল, আসলাম উদ্দিন আহম্মেদ, চন্দন কুমার সরকার, রোকনুজ্জামান মানু, শিমুল দেব, জাহিদ হাসান প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপি’র আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD