1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে তজুমদ্দিনে কর্মসূচি | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে তজুমদ্দিনে কর্মসূচি

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

তজুমদ্দিন (ভোলাা)প্রতিনিধি:আসন্ন ২৮ জুন ২০২৫, শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে তজুমদ্দিনে মতবিনিময় সভা, মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন, রবিবার সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ।বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের ভোলা দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ আবু তাহের সিকদার।

সভায় সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ।

আলোচনায় অংশ নেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা সভাপতি মাওলানা আবুল কাশেম, ইসলামী ছাত্র আন্দোলনের থানা শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাসনাইনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।বক্তারা বলেন, “ইসলামবিরোধী অপতৎপরতা রুখতে এবং ইসলামপ্রিয় জনতার দাবির প্রতিফলন ঘটাতে এই মহাসমাবেশ একটি যুগান্তকারী ভূমিকা রাখবে।”তাঁরা আরও বলেন, “প্রত্যেক থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীলদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে, যাতে বৃহত্তর জমায়েতের মাধ্যমে ইসলামী আন্দোলনের শক্তি স্পষ্টভাবে জাতির সামনে উপস্থাপিত হয়।”

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দের নেতৃত্বে মহাসমাবেশ সফল করতে মিছিল বের করা হয় এবং মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। সবশেষে সকলেই মহাসমাবেশে সফলভাবে অংশগ্রহণ নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং মহাসমাবেশে মানুষকে অংশগ্রহণ করতে আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD