1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
‘ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প’ | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

‘ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প’

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

আন্তর্জাতিক প্রতিবেদক

ইরান অভিযানের পর তেলআবিবের পরবর্তী টার্গেট হবে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প—এমন মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেইর মাসরি।

সোশ্যাল হ্যান্ডেল ‘এক্স’-এ এমন মন্তব্য করেন তিনি।

এর আগে, বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ ওঠে—ইসরায়েল ইরানে পরমাণু হামলা চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান। তবে ওই অভিযোগ উড়িয়ে দেয় ইসলামাবাদ।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, পরমাণু কর্মসূচি শুধুমাত্র দেশের স্বার্থেই ব্যবহৃত হবে। এই ঘোষণার পরপরই পাকিস্তানের পারমাণবিক প্রকল্পকে টার্গেট করার কথা জানান ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী।

অন্যদিকে, হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। বৈঠকের পর ট্রাম্প জানান, তিনি অসীম মুনিরের সঙ্গে দেখা করতে পেরে ‘সম্মানিত’।

গতমাসে ভারতের পেহেলগামে জঙ্গী হামলার পর উত্তেজনা দেখা দেয়ার পর যুদ্ধ বিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান। এই যুদ্ধবিরতি কার্যকরে পাক সেনাপ্রধানের অসামান্য ভূমিকার জন্য এসময় ট্রাম্প তাকে ধন্যবাদ জানান।

বৈঠকের পর হোয়াট হাউজের মুখপাত্র আনা কেলি বলেন, আসিম মুনির ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার আহ্বান জানিয়েছিলেন, কারণ তিনি (ট্রাম্প) ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধ ঠেকাতে সক্ষম হয়েছেন—এ কারণেই প্রেসিডেন্ট তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD