1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ইউপি কর্মকর্তাদের ১০ম গ্রেডে উন্নীত করণ’সহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি মনোনীত সাইফুর রহমান রানার ‘ধানের শীষ’ প্রতীকের লিফলেট বিতরণ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগের পর রাতের আঁধারে ফের হামলা ও টাকা লুট সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে পঞ্চগড়ে ডা.শফিকুর রহমান ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা

ইউপি কর্মকর্তাদের ১০ম গ্রেডে উন্নীত করণ’সহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের ১০ম গ্রেডে উন্নীত করণ’সহ পাঁচ দফা দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালযয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নোয়াখালী শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নোয়াখালীর জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের হাতে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নোয়াখালী শাখার সভাপতি আ.ন.ম সেলিম, সাধারণ সম্পাদক মো.সহিদুল ইসলাম সহিদ’সহ জেলার সকল ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

এসময় সংগঠনের নেতারা দাবির বিষয়ে সাংবাদিকদের বলেন, সরকারের দৃষ্টি আকর্ষণে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে ১০ম গ্রেডে উন্নীত করা,সমযোাগাযোগী নিয়োগ বিধিমালা প্রণয়ন করে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা,মন্ত্রণালয় হতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণের শতভাগ বেতন ভাতা প্রদান করা, অবসরকালীন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণকে শতভাগ আনুতোষিক অথবা পারিবারিক পেনশন প্রদান করা এবং স্থানীয় সরকার অধিদপ্তর গঠন সম্বলিত এই পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে কর্মবিরতি’সহ কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন সংগঠনের নেতারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD