1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্য গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্য গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (১৮জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো- ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এবং মুজাহিদ নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন (৬০), কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক আল মামুন, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিংকন (৫৭), কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী লুৎফর রহমান (৬২) ও তুরাগ থানার ৫৩ নং ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শহিদুল ইসলাম (৪৮)।

ডিবির বরাতে তালেবুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার (১৭ জুন) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ফকিরাপুল এলাকা হতে মোহাম্মদ বেলায়েত হোসেনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি চৌকস টিম। একইদিন রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মালেক আল মামুনকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল।

অন্যদিকে, মঙ্গলবার রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটের দিকে পাইকপাড়া এলাকা হতে শফিকুল ইসলাম লিংকনকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি দল। একই দিন রাতে চকবাজার এলাকা হতে হাজী লুৎফর রহমানকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি দল। ডিবি ওয়ারী বিভাগের অপর এক টিম মঙ্গলবার দিয়াবাড়ি এলাকা থেকে মো.শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল বলেও জানান তিনি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD