

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি। আস্থার জায়গাটি দুর্বল করার দায়িত্ব কোনোভাবেই অন্তর্বর্তী সরকারের নয়।জানা গেছে, ১৬ নভেম্বর রবিবার সকালে পটুয়াখালীর ছোট বিঘাই ইউপির অসহায় এক বৃদ্ধ দম্পতিকে আর্থিক সহায়তা প্রদান কালে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন। তিনি এসময় আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময় দেশের স্বার্থবিরোধী একাধিক চুক্তি করা হয়েছে।
এ সময় পটুয়াখালী জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।