1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আশুগঞ্জ ধানের মোকামে বাড়ছে সরবরাহ, কমতে শুরু করেছে দাম | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

আশুগঞ্জ ধানের মোকামে বাড়ছে সরবরাহ, কমতে শুরু করেছে দাম

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২১০ বার পঠিত

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকামে সরবরাহ বেড়েছে ধানের। এর ফলে কমতে শুরু করেছে ধানের দাম। গেল কয়েকদিনে সব জাতের ধানের দাম মনপ্রতি ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে। এর ফলে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে চালের বাজারে। ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম কমলে চালের দামও কমবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আযহার পর থেকেই মোকামে ধানের আমদানি কম হওয়ায় বাড়তে থাকে দাম। মূলত বৈরী আবহাওয়ার কারণে মোকামে ধানের আমদানি কমিয়ে দেন ব্যাসায়ীরা। এছাড়া কৃষকরাও দাম বাড়ার অপেক্ষায় থাকায় বাজারে ধান ছাড়েননি। এর ফলে সংকটের কারণে বাড়তে থাকে ধানের দাম। যার প্রভাব পড়ে চালের বাজারে। বর্তমানে মোকামে বিআর-২৮ জাতের ধান প্রতি মণ কেনা-বেচা হচ্ছে ১৪৪৯ টাকা, বিআর-২৯ ধান ১৩৫০ টাকা এবং মোটা ধান কেনা-বেচা হচ্ছে ১১৫০ টাকা দামে- যা গেল কয়েকদিনের তুলনায় ২০-৩০ টাকা কম।

এ দিকে, নতুন করে বাড়েনি চালের দাম বর্তমানে ৫০ কেজির প্রতি বস্তা বিআর-২৮ জাতের চাল ২৮৬০ টাকা এবং বিআর-২৯ জাতের চাল প্রতি বস্তা কেনা-বেচা হচ্ছে ২৭৬০ টাকা দরে।

আশুগঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ জানান, ধানের দাম বাড়ার কারণে চালের দামও ঊর্ধ্বমুখী ছিল। তবে আপাতত চালের দাম আর বাড়বে না। বাজার স্থিতিশীল হচ্ছে। কারণ ধানের বাজারদর নিয়ন্ত্রণে থাকলে চালের দরও কমবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD