1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আশুগঞ্জে সালাম খান হত্যাকাণ্ড, একজনের যাবজ্জীবন | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি

আশুগঞ্জে সালাম খান হত্যাকাণ্ড, একজনের যাবজ্জীবন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলার সংবাদদাতা :পাওনা টাকা চাওয়ায় খুন হওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সালাম খান হত্যা মামলায় প্রধান আসামি মো. ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় দেন।

আদালত একইসঙ্গে মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। হত্যাকাণ্ডের ১১ বছরের বেশি সময় পর এ রায় হলো।

তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইকবাল মিয়া জামিন নিয়ে পলাতক আছেন। রায় ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন না।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের আবীরপাড়ার সালাম খানকে ডেকে নিয়ে যান ইকবাল। আশুগঞ্জ গোলচত্বর এলাকায় তাকে হত্যা করে পাশের একটি রাইস মিলের কাছে ফেলে রেখে যান।

এ ঘটনায় সালাম খানের ছেলে মো. ইমরান খান বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা করেন। আশুগঞ্জ থানা পুলিশ ২০১৫ সালের ২৯ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত আসামি ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মামলার অপর তিন আসামি জাহানারা বেগম, মো. বাছির মিয়া ও নজরুল মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়া তাদেরকে খালাস দেন আদালত।জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখর উদ্দিন আহম্মদ খান বলেন, ‘আসামি ইকবালের কাছে পাঁচ লাখ টাকা পেতেন সালাম খান। এই টাকা চাওয়ায় পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর ইকবাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD