

বান্দরবান জেলা সংবাদদাতাঃ আলীকদমে সেনা চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৭৬০ পিস ইয়াবাসহ নুরুল হাকিম (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে আলীকদম সেনা জোন চেকপোস্টে অভিযান পরিচালনা করে মোঃ নুরুল হাকিম নামের এক ব্যক্তিকে আটক করে আলীকদম সেনাজোন ও থানা পুলিশ।
আটকের পর তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৭৬০ পিস ইয়াবা, নগত ২,১২০টাকা, একটি স্মার্টফোন এবং শাহজালাল ইসলামী ব্যাংকের একটি ভিসা কার্ড উদ্ধার করা হয়। আটককৃত মো. নুরুল হাকিম (২৫) কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব কাকারা পাহাড়তলী এলাকার ৯নং ওয়ার্ড়ে বাসিন্দার আব্দুস ছালামের ছেলে।
সে বর্তমানে আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ আমতলীপাড়ায় বসবাস করে।আটককৃত ব্যক্তিকে আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আলীকদম উপজেলাকে মাদকমুক্ত রাখতে যৌথ বাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।