1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আলীকদমে শ্রমিক কল্যাণ ফেডারেশনে'র শ্রমিক সমাবেশ | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

আলীকদমে শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র শ্রমিক সমাবেশ

  • প্রকাশিতঃ শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

বান্দরবান জেলা সংবাদদাতাঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আলীবাজার ইউনিট, সদর ইউনিয়ন, আলীকদম উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ২০২৫ইং অনুষ্ঠিত হয়।

৫ই সেপ্টেম্বর শুক্রবার বিকাল আলীকদম উপজেলার সদর ইউনিয়নের আলী বাজার মারকাস মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন মোঃ মোহাইমিন আলীবাজার ইউনিট শ্রমিক কল্যাণ ফেডারেশন।সমাবেশে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের বান্দরবান পার্বত্য জেলা প্রধান উপদেষ্টা এস.এম আব্দুচ ছালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান পার্বত্য জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ, আলীকদম উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মাশুক এলাহী, জেলা শাখার সেক্রেটারি মো: তৌফিকুল ইসলাম ও আলীকদম উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো: হৃদয় চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী সমাবেশে অংশ নেন।বক্তারা বক্তব্য বলেন, শ্রমিক শ্রেণি দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। তাদের ন্যায্য অধিকার আদায় ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD