

বান্দরবান জেলা সংবাদদাতাঃ বান্দরবান আলীকদমে পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি ২৮ তম বছরপূর্তি উদযাপন করা হয়েছে।
নানান আয়োজনে মধ্য দিয়ে শান্তি চুক্তির ২৮তম বর্ষপূতি উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় র্যালি, আলোচনা সভা ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র, বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ এবং সাংস্কৃতিক আয়োজন করা হয়। ২ ডিসেম্বর সকাল ৯ টার দিকে ৩১ বীর আলীকদম সেনা জোনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বেরিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে র্যালিটি মিলিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লেঃ কর্নেল আশিকুর রহমান আশিক। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম। লামা সহকারী ভুমি কমিশনার মো. রুবায়েত আহমেদ। বান্দরবান জেলা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম রিমন। আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন। নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন। চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জয়নাল আবেদীন। ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং মুরুং সহ স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।আলোচনা সভায়, শীতবস্ত্র ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে শান্তিচুক্তির পটভূমি, এর বাস্তবায়ন এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সেনা জোনের কার্যক্রম তুলে ধরেন, ৩১বীর আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লেঃকর্ণেল আশিকুর রহমান আশিক।