1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আলফাডাঙ্গার ক্লুলেস হত্যা মামলার আসামী শোয়েব গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক

আলফাডাঙ্গার ক্লুলেস হত্যা মামলার আসামী শোয়েব গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক;

ফরিদপুরের আলফাডাঙ্গায় সংঘটিত ক্লুলেস হত্যাকাণ্ডের মূল আসামী শোয়েব শেখকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর জেলার জাজিরা থানার টিএনটি মোড় এলাকা থেকে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।

বুধবার (২৫ জুন) দুপুরে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১ মে সকাল ৯টার দিকে ভিকটিম তুহিন শেখ (১৪) কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ০৩ মে বিকাল ৫টার দিকে ভাটপাড়া বাজার সংলগ্ন একটি আখক্ষেতে তার গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ক্লুলেস হওয়ায় আলফাডাঙ্গা থানার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১০ এর সহযোগিতা চেয়ে একটি অধিযাচনপত্র পাঠান।

পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শরীয়তপুরের জাজিরা এলাকায় অভিযান চালিয়ে আসামী শোয়েব শেখকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD