1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আর কোন ফ্যাসিস্টকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না- রুহুল আমীন ভুঁইয়া | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

আর কোন ফ্যাসিস্টকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না- রুহুল আমীন ভুঁইয়া

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২১০ বার পঠিত

নাঈম হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
সাতদফা দাবি আদায়ে ১৯ জুলাই জাতীয় সমাবেশকে সফল করতে চরবংশি ইউনিয়ন জামায়াতের উদ্যেগে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠানে বক্তব্যকালে লক্ষ্মীপুর ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমীন ভুঁইয়া গোপালগঞ্জে জুলাই বিপ্লবের অন্যতম ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ও হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করে বলেন, ” আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৯ জুলাই (শনিবার) বেলা ২ টার সময় সোহরাওয়ার্দী উদ্যানে সর্বস্তরের জনগণ নিয়ে ঢাকায় জাতীয় সমাবেশ করা হবে। উক্ত সমাবেশে আমাদের সাতদফা দাবির তিন দফা দাবী বাস্তবায়ন করতেই হবে। যাতে আবারও কোন ফ্যাসিস্টরা ক্ষমতার মসনদে বসে শোষণ করতে না পারে। নতুন করে আর কোন ফ্যাসিস্টকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।” অপরদিকে উপজেলা সেক্রেটারি আব্দুল আউয়াল রাসেল বলেন, ” ১৯ জুলাই জাতীয় সমাবেশকে জনগণ সাদরে বরণ করে নিয়েছেন । এ সমাবেশ হবে এক ঐতিহাসিক সমাবেশ যা যুগযুগ ধরে মাইলফলক হয়ে থাকবে। ”

১৬ জুলাই ( মঙ্গলবার) বাদ আসর খাশের হাট বাজার মোবারকিয়া দাখিল মাদ্রাসার মাঠে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। সাতদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সমাবেশে সর্বস্তরের জনগণকে যাওয়ার প্রয়োজনীয়তা বর্ণনা করে ফ্যাসিস্টদের রুখতে দলমত নির্বিশেষে সবাইকে সমাবেশে যাওয়ার অনুরোধ করেন জামায়াত নেতৃবৃন্দ।

এসময় ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ গাজী মুনজির হাসান এমরান বলেন, ” আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ২ আসনে মাস্টার রুহুল আমীন ভুঁইয়াকে বিপুল ভোটে জয়লাভ করে আমরা এমপি হিসেবে দেখতে চাই। ”

এছাড়াও উপস্থিত ছিলেন, ২নং উত্তর চরবংশি ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD