1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আমি জনগণের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকব কাজী আলাউদ্দীন | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

আমি জনগণের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকব কাজী আলাউদ্দীন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

 

আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা

বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার সাঁপুইয়ের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন।প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান, জেলা যুবদলের যুগ্মসম্পাদক হাফিজুল রহমান শিমুল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন,দল জরিপ করে দেখেছেআমি জামায়াতের প্রার্থীর সঙ্গে লড়াই করতে পারব। আমি একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ। পাঁচ বছর ক্ষমতায় থেকেও ওয়ান ইলেভেনের সময় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায়নি।গত ১৬ বছর আমি রাজপথে থেকে আন্দোলন করেছি ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলের নেতৃত্ব দিয়েছি ফ্যাসিস্ট সরকারকে হটানোর আন্দোলনে। তিনি আরো বলেন, গত ৩ আগস্ট আমার নেতৃত্বে ডিসি অফিসের সামনে ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল।এই জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমাকে আবার বানভাসি মানুষের কাছে ফিরিয়ে এনেছে। আমি জনগণের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।” পথসভায় ১ ও ২নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD