1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে সুশাসন কায়েম করতে হবে-অধ্যাপক মুজিবর রহমান | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে সুশাসন কায়েম করতে হবে-অধ্যাপক মুজিবর রহমান

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৯১ বার পঠিত

আসাদুজ্জমান,কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবর রহমান (সাবেক এম.পি) বলেন, পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালানো ইসলামের শিক্ষা। বিগত ১৭ বছরে পরামর্শ ক্রমে দেশ চালানো হয় নাই। এমনকি কারো মত প্রকাশ করার সুযোগ দেয়া হয়নি।

বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল ৷ আগামী নির্বাচনে যেন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পায় এ মানসিকতা সৃষ্টির জন্য আমাদের কাজ করতে হবে এবং সামনে আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে সুশাসন কায়েম করতে হবে ৷

বৃহস্পতিবার (১৯ জুন) জেলা জামায়াতের আমীর মাও: আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে জেলা সেক্রেটারী মাও: নিজাম উদ্দিনের পরিচালনায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ হল রুমে জেলার সদস্যদের (রুকন) নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আখিরাতের সফলতাই আমাদের প্রকৃত সফলতা ৷ আমাদের সকল কাজে আখিরাত জড়িত ৷ আমরা রাসুল সা: এর আদর্শের একটি কল্যান রাষ্ট গড়তে চাই, কুরআন প্রতিষ্ঠা করতে চাই ৷ সমাজের সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজি সহ সকল হারাম বন্ধ করতে রাষ্ট্রীয় ভাবে কুরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নাই ৷ কুরআনের শাসন কায়েম হলে আমাদের জন্য ইসলাম মানা সহজ হবে ৷ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরতা প্রসঙ্গে তিনি বলেন, আল আকসা বিজয়ের মাধ্যমে পুরো দুনিয়ায় ইসলাম বিজয়ী হবে, ইনশাআল্লাহ ৷ শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাও: আব্দুল হালিম , কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাও: মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুর রহমান বেলাল, অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ ৷ সময় জেলা জামায়াতের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD