

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে ৪ লিটার চোলাই মদসহ মো: আব্দুল আজিজ প্যাদা (৪৫)কে ও ০৩ কেজি গাজাসহ মো: আমিরুল মাদবর (৩৫)কে গ্রেফতার করেছেন আমতলী থানা পুলিশ।আমতলী থানা সূত্রে জানা যায় মো: আব্দুল আজিজ প্যাদা (৪৫)পিতা মৃত সুরত আলী প্যাদা সাং-রজপাড়া ২নং ওয়ার্ড, টিয়াখালী ইউপি,থানা-কলাপাড়া জেলা পটুয়াখালীকে বুধবার রাত ০৯:৩০ এর সময় আমতলী পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের কেন্দ্রীয় দূর্গা মন্দিরের পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে ৪ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনে মামলা দায়ের করা হয়েছে ।অপরদিকে ০৩ কেজি গাঁজাসহ মো: আমিরুল মাদবর (৩৫)কে আঠারগাছিয়া
ইউনিয়নের গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে গাজীপুর টু সাহেব বাড়ি রাস্তার উপর থেকে বৃহস্পতিবার সকাল ০৫:৪৫ মিনিটে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে ।আমতলী থানার অফিসার ইনচার্জমো.দেওয়ান জগলুল হাসান মুঠোফোনে বলেন,গ্রেফতার কৃত মাদককারবারীদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদেরবৃহস্পতিবার সকালে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।