

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে মধ্যেযুগীয় কায়দায়ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ ৭ জনকে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। শুক্রবার(৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিলে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের বক্তব্যে জানা যায়, দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের মন্নাফ হাওলাদার ও জামাল গাজীর মধ্যে ১৫ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ১১ নভেম্বর ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষ আদালতে মামলা করে। জামাল গাজীর করা একটি মামলায় মন্নাফ হাওলাদারসহ ১২ জন কারাগারে রয়েছেন।এ দিকে শুক্রবার বিকেলে ওই জমির ধান কাটতে যান আরিফ গাজীর ইন্ধনে জামাল গাজী গংরা এ সময় মন্নাফ হাওলাদারের বাড়ির নারীরা বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন কদভানু (৪৫), শেফালী (৪০) নুর নাহার (৩৫), মমতাজ (৭০) ও সাদ্দাম হোসেন (৩০)। ভুক্তভোগীরা জানান, ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাঁদের মধ্যে কদভানু ও নুর নাহারের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, গুরুতর আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।মন্নাফ হাওলাদারের জামাতা শহীদুল ইসলাম অভিযোগ করেন, হামলাকারীরা আহত কদভানুর ঘরে আগুন দেয় এবং হাসপাতালে আহতদের চিকিৎসা দিতে বাধা দেয়। এমনকি তারা হাসাপাতালের সামনে বসে শহীদুলকে মারধরও করে।এঘটনায় শুক্রবার রাতেই মান্নফ হাওলাদারের পুত্র মো. শাহাদাৎ বাদী হয়ে হলদিয়া ইউনিয়নের যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো. আরিফ গাজীসহ ২০জনের নাম ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে আমতলী থানায় মামলা দায়ের করেছেন। আমতলী থানার মামলা নং ১০ তাং ৬
ডিসেম্বর ২০২৫ খ্রীঃ ।মামলার তদন্ত কর্মকতার্ আমতলী থানার এস আই নাসরিন সুলতানা জানান, জাকারিয়া,
সগির ও লিপি বেগমকে গ্রেফতার করা হয়েছে। আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় শাহাদাৎ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।