

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসায় ফাজিল (স্নাতক) তৃতীয় বর্ষের ইসলামের ইতিহাস বিষয় পরীক্ষা চলাকালীন সময়ে অসাদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থী বহিস্কার করেন আমতলী উপজেলা নিবার্হী অফিসার মো.রোকনুজ্জামান খান পরীক্ষার হলে দায়িত্বে থাকা উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলেটেটর মো.মাঈনুল ইসলাম জানান,অসাদুপায়ে অবলম্বনের দায়ে ৯ পরীক্ষাথর্ীকে বহিস্কার করা হয়েছে। আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষও কেন্দ্র সচিব মাওলানা মো. ইউনুছ হাওলাদার মুঠোফোনে বলেন,৯ পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন সময় নকল করার অপরাধে উপজেলা নিবার্হী অফিসার মো. রোকনুজ্জামান খান ৯ পরীক্ষার্থী
বহিস্কার করেন।