

আমতলী(বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে জমিজমা বিরোধে ২ নারীকে পিটিয়ে জখম করার
অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে ,উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া গ্রামে মো.ফজলুর
রহমান ও আব্দুল গনি মাষ্টারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে
আসছে।এবিরোধকে কেন্দ্র করে সোমবার বিকালে আব্দুল গনি মাষ্টার ও জুয়েল মেম্বার ফজলুর
রহমানকে তার বাড়ির গাছ কাটতে বাধা দেয় এবং আব্দুলগনি মাষ্টারও ইউপিসদস্য
মো.জুয়েলের নেতৃত্বে ফকরুল,খবির, ইলিয়াস, সাত্তার, মোশারেফ, সালাম জাহাঙ্গিরসহ ১০/১৫
জন মিলে ফজলুর রহমান(৫৫),তার স্ত্রী বকুল বেগম(৫০), মেয়ে ফাতেমা বেগম (৩০)কে পিটিয়ে
গুরুতর আহত করে। এসময় ফজলুর রহমানের ছেলে ফয়সাল ৯৯৯ এ ফোন দিলে আমতলী থানা পুলিশ
ঘটনা স্থলে গিয়ে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
আমতলী থানার এ এস আই মো. সাইফুল ইসলাম বলেন ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে
আমতলী উপজেলা স্বস্থ্যকমপ্লেক্সে ভর্তি করার ব্যবস্থা করেছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন
বকুল বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম পাওয়া গেছে ।
ক্ষতিগ্রস্থ ও মারধোরের শিকার ফজলুর রহমানের ছেলে ফয়সাল জানান, আমার মাকে ও বোনকে
মারধোর করে আহত করেছে আব্দুল গনি মাষ্টার ও জুয়েল মেম্বার সন্ত্রাসীদের নিয়ে আমার মা ও
বোনকে মারধোর করেছে । এমনকি আমার মাকে হাসপাতালে ভর্তিকরার পর গনি মাষ্টারের ভাইর
ছেলে মো. ইলিয়াস হাসপাতালে এসে ও আমাদের হুমকি দামকি দিচ্ছেন। আমি এ ঘটনার
বিচার চাই।
এবিষয় আব্দুল গনি মাষ্টার গংদের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া
যায়নি তবে ইউপি সদস্য মো. জুয়েল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গির হোসেন এ বিষয় মুঠোফোনে বলেন
এঘটনায় এখোনো কোন অভিযোগ পাইনাই । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।