

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে একে স্কুল সলগ্ন ওষুধ ব্যবসায়ী রহমান ফার্মেসীর মালিক মো. সোবহান খলিফাকে মারধোর করেছে
করেছেপ্রতিপক্ষ। জানাগেছে আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডের সোবাহান খলিফা (৫০) এর সাথে পশ্চিম ঘটখালী গ্রামের হাবিব খান,মোঃ মাসুম খান, মোঃ সোহরাব খান মোঃ
রাসেল,মোছ সাইফুল,মোঃ আনোয়ার খান,মোঃ দেলোয়ার খান এর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওষুধ ব্যবসায়ী সোবাহান খলিফা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী যাওয়ার পথে আমতলী ফায়ার সার্ভিস সড়কের নিকট পৌছিলে
হাবিন খান, মোঃ মাসুম খান, মোঃ সোহরাব খান মোঃ রাসেল,মোছ সাইফুল,মোঃ আনোয়ার খান,মোঃ দেলোয়ার খান পূর্ব পরিকল্পিত ভাবে পিটিয়ে গুরতর জখম করে ফেলে রেখে যায় ।তখন সোবহান খলিফার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করেন। সোবহান খলিফা বলেন,পূর্ব পরিকল্পিত তারা চাপাতি,লোহার রড ও লাঠি সোটা নিয়া আমার
পথরোধ করিয়া আমার সাথে অহেতুক বাগড়া তর্কের সৃষ্টি করিয়া আামাকে গালিগালাজ করে। আমি প্রতিবাদ করিলে বিবাদীরা আমাকে এলোপাতারী ভাবে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে হাতুরী দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে পিছন দিক থেকে মাথা লক্ষণ করিয়া বারি দিলে মাথায় পিছনে বাম পাশে পড়িয়া গুরুতর রক্তাক্ত ফাটা জখম হয়। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে মাথার ডান পাশে আঘাত করিয়া রক্তাক্ত ফাটা জখম করে। এ সময় তারা আমার পকেটে থাকা ১,০০,০০০/- টাকা নিয়া যায়। আমি এ ঘটনার বিচার চাই । এ বিষয় অভিযুক্ত হাবিব খান গংদের কাছে জানতে চাইলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান মুঠোফোনে বলেন এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীণ।