1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম, শ্যামবাজারে ছয়জনকে সাজা | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ নাগেশ্বরীতে ১ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, ২ মাদক কারবারি গ্রেফতার

আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম, শ্যামবাজারে ছয়জনকে সাজা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নীতিমালা না মেনে আবাসিক এলাকায় রাসায়নিক (কেমিক্যাল) সংরক্ষণ এবং যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না রাখায় একটি প্রতিষ্ঠানের ছয়জন কর্মকর্তা-কর্মচারীকে সাজা দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর শ্যামবাজার পুঁথিঘরের এসকে ট্রেডার্সে অভিযান চালিয়ে তাদের সাজা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, ভ্রাম্যমাণ আদালত এসকে ট্রেডার্সের কর্মকর্তা-কর্মচারী নয়ন দেবনাথ, মিজানুর রহমান ও দীপংকর রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে অতিরিক্ত ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী সুশীল পাল, মনোরঞ্জন শিব ও মো. হাসেমকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। আবাসিক এলাকায় নীতিমালা না মেনে রাসায়নিক গুদামজাত ও যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ শাস্তি দেন আদালত।

কাজী নজমুজ্জামান জানান, সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি অগ্নিনিরাপত্তা জোরদার করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অগ্নিনিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

তিনি মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আবাসিক এলাকা থেকে অবৈধ রাসায়নিক গুদাম নিরাপদ স্থানে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD