1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আফাল উদ্দিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

আফাল উদ্দিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

মোঃ আখতার হোসেন হিরন,সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় অলিদহ বাংলা বাজার ফুটবল টুর্নামেন্ট কমিটি কর্তৃক আয়োজিত আফাল উদ্দিন ফুটবল টুর্নামেন্ট-২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে অলিদহ বাংলা বাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বজলুল করিম তালুকদার এর পরিচালনায় হাফিজুর রহমান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অত্র গ্রামের কৃতি সন্তান তরুণ প্রজন্মের আইডল সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এড. জাকারিয়া ইসলাম সাগর।এ সময় ডেপুটি এটর্নী জেনারেল আসাদ উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা অনেকেই জানান, অলিদহ বাংলা বাজার মাঠে দীর্ঘদিন পর এমন একটি আয়োজনে আমরা খুব খুশি হয়েছি। আগামী দিনে এর চেয়ে বড় পরিসরে খেলার আয়োজন করার আশা ব্যক্ত করছি।

এ বিষয়ে প্রবাসী আফাল উদ্দিন জানান,গ্রামের যুবকদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং তাদের খেলাধুলার প্রতি আগ্রহী বাড়াতে এ বছর ছোট করে আয়োজন করেছি। তবে গ্রামের মানুষের এই খেলা উপভোগ করতে দেখে আমরা স্বার্থক,তাই আগামীতে আমরা বড় পরিসরে আয়োজন করার আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ।

এড.জাকারিয়া ইসলাম সাগর জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আরও বড় পরিসরে আবারও এ খেলার আয়োজন করবো ইনশাআল্লাহ।

ফাইনাল ফুটবল টুর্নামেন্টে হাজীপাড়া ইয়াং স্টার ক্লাব ২-০ গোলে মা হোমিও হল খেলোয়াড় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি এলইডি ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি টেবিল ফ্যান। খেলায় অংশ গ্রহণকারী সকল দলের এবং খেলোয়াড়দের জন্য ক্রেস্ট,মেডেল সহ বিভিন্ন ধরণের পুরস্কার বিতরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD