1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আজ বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন (Ramis Şen) এবং তুরস্ক দূতাবাসের সিকিউরিটি কনস্যুলার কর্নেল বোরাত তাসদেলেন সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং তুরস্কের জেন্ডারমারি ফোর্সের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় উভয় পক্ষ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ TIKA কার্যক্রমের আওতায় সম্ভাবনার গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিষয়ে আলোচনা করেন। বিশেষত বাংলাদেশ আনসার ও ভিডিপি কর্তৃক দক্ষ জনশক্তি প্রশিক্ষন এবং সজ্ঞীবন প্রকল্পের আওতায় উদ্যোক্তা তৈরির মাধ্যমে বাহিনীর সদস্যদের জীবিকার উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রদূত গভীর আগ্রহ প্রকাশ করেন।

এই সৌজন্য সাক্ষাতের ফলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও মজবুত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ও প্রশিক্ষণ খাতে এবং উন্নয়ন কেন্দ্রিক ভবিষ্যৎ সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা যায়।

এই সৌজন্য সাক্ষাতে আরোও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD