1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আনসারদের জন্য নির্বাচনের আগে কেনা হচ্ছে ১৭ হাজার শটগান: অর্থ উপদেষ্টা | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

আনসারদের জন্য নির্বাচনের আগে কেনা হচ্ছে ১৭ হাজার শটগান: অর্থ উপদেষ্টা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আগামী নির্বাচনের আগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের জন্য প্রায় ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে সিদ্ধান্ত হয়েছে গমের চাহিদা বাড়ছে। কিছু গম ও চাল আমদানি করা হবে। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে।

উপদেষ্টা জানান, আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে, খুবই স্বল্পমূল্যে এগুলো সংগ্রহ করা হবে। তিনি বলেন, ‘আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি, তারা সরকারের সার্বিক কাজে সন্তুষ্ট প্রকাশ করেছেন।’

তিনি বলেন, বডি ক্যামেরার বিষয়টি আরও পর্যালোচনা করা হচ্ছে। স্বচ্ছ প্রক্রিয়ায় কেনা নিশ্চিত করার কথা বলা হয়েছে। উচ্চাকাঙ্খী না হয়ে যৌক্তিকভাবে বডি ক্যামেরা কেনার বিষয়টি দেখতে বলা হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলোর জন্য বডি ক্যামেরা কেনা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করবে। ৪০ হাজার নয় আরও কম বডি ক্যামেরা কেনা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD