

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর আদাবরে অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলো, মো. জিহাদ (২২), মো. রাসেল (২৬), তুহিন (২৫), আনোয়ার হোসেন (৪৭), আনিসুর রহমান আনিস (২৮), আকতার হোসেন (২৩), মো. জনি (২০), আরিয়ান আকাশ (২১), আলমগীর (৪৪), তাহেরুল ইসলাম ( ৩৮),আফসার আলী (৫২), মঞ্জুরুল ইসলাম (৩২), একাব্বার আলী মোল্লা (৪২), মিয়া (২৭), মো. শাকিল হোসেন (১৬) ও মো.হৃদয় ( ২৩)।
মঙ্গলবার (০১ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন,সোমবার (৩০ জুন) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। এদের মধ্যে ১-৪ নিয়মিত মামলায়, ৫ নং ওয়ারেন্ট মূলে,৬-১৫ নং পর্যন্ত ডিএমপি আইনে।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে